• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

মঠবাড়িয়ায় সুপারি বাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বসতঘরের নিকটবর্তী একটি সুপারি বাগান থেকে জাকির আকন (৫৮) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার বেতমোর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের ওই সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। দুই মেয়ে ও এক ছেলের জনক নিহত জাকির আকন ওই গ্রামেরই মৃত ওয়াহেদ আকনের ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে স্থানীয় লোকজন বেতমোর গ্রামের একটি সুপারি বাগানে গাছের নিচে জাকির আকনের মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়। নিহত কৃষকের বাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব মাত্র ১০০ থেকে ১২৫ গজ দূরে বলে জানা গেছে। স্থানীয়রা প্রাথমিকভাবে ধারণা করছে রাতে হয়তো সুপারি পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিয়ে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে স্থানীয়দের মনে।

এ বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসলে মৃত্যুর আসল কারণ পরিষ্কার হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...