• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

বরিশাল শেবাচিমে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে দুই পক্ষের সংঘর্ষ-ভাঙচুর; আহত ২ চিকিৎসক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) সাবেক শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, হাতাহাতি ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে কলেজের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে। এতে দুই চিকিৎসক আহত হয়েছেন এবং কনফারেন্স রুমের বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে গঠিত প্রাক্তন ছাত্রসমিতি ২০২৪ সালের নভেম্বরে জাঁকজমকপূর্ণভাবে কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। তবে পরবর্তীতে অধ্যাপক রফিকুল ইসলাম লাবু ও অধ্যাপক সিরাজুল ইসলামের নেতৃত্বে সমিতিটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

আগামী ২০ নভেম্বর শেবাচিম দিবস উদযাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে বৃহস্পতিবার কলেজের কনফারেন্স রুমে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবলুর সামনেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।

সাবেক ছাত্রনেতা ইশতিয়াক আহমেদ রিফাত বলেন, সামনে একটি অনুষ্ঠান আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ ও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। তবে হাতাহাতি ও মারামারির ঘটনা তিনি অস্বীকার করেন।

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলার সভাপতি কবিরুজ্জামান বলেন, প্রাক্তন ছাত্রদের একটি কমিটি রয়েছে, যা একই দলের অন্য একটি অংশ মানতে চায় না। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন বাবলুর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...