• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

যশোর শহরে আদালতপাড়াসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত আটটার পর এসব বিস্ফোরণে শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কেউ হতাহত হননি। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে দুজনকে আটক করার কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, রাত সোয়া আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে পুরোনো আদালত ভবনের সামনে বিকট শব্দে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রায় একই সময়ে বকুলতলা এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে আরেকটি ককটেল ফাটে।

এদিকে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শহরের লালদিঘিস্থ দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত অবস্থায় শহরের মুজিব সড়কে অবস্থিত সহকারী জজ আদালতের দেয়ালে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি আদালতের ভেতরে বিস্ফোরণ ঘটে, অন্যটি আদালতের দেয়ালে বিস্ফোরণ ঘটে। এরপরই দুর্বৃত্তরা ৫০০ মিটার দূরে সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

দুই স্থানেই বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ধোঁয়ার সৃষ্টি হয়। একসঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনায় বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লেও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা বিস্ফোরিত ককটেলের বিভিন্ন নমুনা সংরক্ষণ করেছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গণমাধ্যমকে বলেন, শহরের স্পৃষ্টকাতর জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুবৃর্ত্তরা। পুলিশ ডিবি ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনার পরপরই আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোটরসাইকেল আরোহী হামলাকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশের একাধিক দল কাজ করছে। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ অভিযানে নেমেছে পুলিশ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...