• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রিজভী বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছিটকিনি আটকানো নিয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার বরযাত্রীর গাড়ি থামিয়ে ‘মিষ্টির টাকা’ দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে হামলা লং মার্চে বাধা দিলে সরকার জনরোষে পড়বে: গোলাম পরওয়ার শিবপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা নিহত, আহত মা ও ভাই বরগুনায় বসতঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার অপশক্তির বিরুদ্ধে সনাতনীরা সরকারের পাশে থাকবে, আইনমন্ত্রীর আশা

প্রায় দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের হোটেল সি প্যালেসে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে হোটেলের একটি কক্ষ থেকে প্রায় দুই হাজার আইফোন ও ৪০টি ল্যাপটপ জব্দ করা হয়। একই কক্ষ থেকে ছয়জনকে আটক করে পুলিশ।

পরে আটক ব্যক্তিদের কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। এ ঘটনায় রামু থানায় একটি মামলা করা হয়েছে।

মামলার পর শুক্রবার বিকেলে ছয়জনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে জব্দ করা ল্যাপটপ ও আইফোন মামলার আলামত হিসেবে জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

পুলিশ বলছে, অনলাইন জুয়ার মাধ্যমে বিভিন্ন সময় অনেক মানুষ সর্বস্ব হারাচ্ছেন। এমন অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতেই এই অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দাবি, আটক ব্যক্তিরা অনলাইন জুয়া পরিচালনা বা এর সঙ্গে সম্পৃক্ত কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...