• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারিকেল গাছে আটকে থাকা কৃষককের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের হুলারহাটের গুয়াবাড়িয়া এলাকায় নারিকেল গাছ নিড়াতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে গাছে অচেনা অবস্থায় আটকে পড়া মৃত কৃষককের লাশ  স্বল্প সময় উত্তর করল পিরোজপুরের ফায়ার সার্ভিসের সদস্যরা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পৌরসভার ৯ নং ওয়ার্ডের হুলারহাট এলাকার গুয়াবাড়িয়া নামক স্থান থেকে ঝুলন্ত কৃষকে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

‎নিহত হায়দার শেখ(৫০) পিরোজপুর সদর উপজেলা গুয়াবাড়িয়া,হুলারহাট, ৯নং ওয়ার্ডের মৃত শহীদ আলী শেখের পুত্র। তিনি পেশায় একজন কৃষক।
‎
‎ফায়ার সার্ভিস জানায়, ৯৯৯ থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে পিরোজপুর ফায়ার স্টেশনের ইন্সপেক্টর শোয়েব এর নেতৃত্বে ফায়ার ফাইটার মো: রাছেল শেখ ও নাজমুল এর যৌথ প্রসেস্টা এ ভিকটিম কে রশির মাধ্যমে প্রায় ৩৫-৪০ ফিট উচু থেকে কৌশল গত ভাবে উদ্ধার করে ভিকটিম এর স্বজন ও পিরোজপুর সদর থানার পুলিশ এর কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ফায়ার ফাইটার মো: রাছেল শেখ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
‎
‎পিরোজপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোঃ শোয়েব বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক পিরোজপুর ফায়ার স্টেশনের সদস্যরা অতি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নারিকেল গাছে ঝুলে থাকা কৃষকে উদ্ধার করে নিচে নামায়। তবে কৃষক বিদ্যুৎ সৃষ্ট হয় আগেই মারা গিয়েছিলো। মরদেহ পরিবার ও পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...