• বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যাচেষ্টা, আটক মা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ফরিদপুরের নগরকান্দায় শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত বিথী আক্তারকে (২৮) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে বিথীকে আটক করা হয়। একই সঙ্গে তাঁর ৭ ও ৯ বছর বয়সী দুই সন্তানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ জানান, ভিডিওতে এক নারীকে তার শিশু সন্তানকে গলায় ফাঁস দিয়ে হত্যার চেষ্টা করতে দেখা যায়। ভিডিওটি পুলিশের নজরে আসার পর পুলিশের একাধিক দল এর সত্যতা ও উৎস অনুসন্ধানে নামে। ‎‎এরই মধ্যে শিশুটির ফুফু থানায় ফোন করে ঘটনার বিস্তারিত জানান।

ওসি জানান, বিথীর স্বামী আব্বাস আলী গত সাত বছর ধরে মালদ্বীপে আছেন। তিনি দেশে ফেরেন না। স্বামীকে পাঠানোর জন্য ভিডিও ধারণ করতে গিয়ে সন্তানদের গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন বলে তিনি দাবি করেছেন।

ওসি আরও জানান, ঘটনাটি কীভাবে ঘটেছে এবং এর পেছনে পারিবারিক বা অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...