• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৪ গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা থানা হাজতে আ.লীগের স্লোগানের ভিডিও ফেসবুকে, ২ পুলিশ প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল ডিসেম্বরে বক্স অফিসে মুখোমুখি শাহরুখ ও নাগার্জুনের ‘কিং’ ২০তম এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে কক্সবাজারের ফাতেমা কালকিনিতে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই আসামি গ্রেপ্তার বিক্রিয়কৃত জমি পুনরায় দখলের চেষ্টা বিক্রেতা আমিনুলের, প্রশাসনের হস্তক্ষেপ চান সোনিয়া ৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার নারীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

চলন্ত বাসে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ, গ্রেপ্তার ২

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের গ্রেটার নয়ডায় চলন্ত বাসে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে বাসচালক ও কন্ডাক্টরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চলতি মাসের ৪ আগস্ট এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুজনের নাম কুলদীপ (৩৯) ও সন্দীপ (২৬)। খবর এনডিটিভির।

পুলিশ জানায়, উত্তর প্রদেশের মইনপুরী থেকে নয়ডার সেক্টর ৬৩-এ এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিল কিশোরী। পারি চকে বাস থেকে নামার পর ভারী বৃষ্টি ও অন্ধকারের কারণে সে বুঝতে পারে, গন্তব্যে এখনো প্রায় ২৫ কিলোমিটার দূরত্ব রয়েছে। তখন রাত প্রায় ৯টা।

এ সময় একটি বাস তার কাছে এসে থামে। বাসটি ছিল দীর্ঘপথের স্লিপার বাস এবং তখন এতে কোনো যাত্রী ছিল না। কন্ডাক্টর তাকে বলেন, তারাও নয়ডার সেক্টর ৬৩-এর দিকে যাচ্ছেন। এরপর কিশোরী বাসটিতে ওঠে।

তবে পুলিশ বলছে, বাসটি আসলে গ্রেটার নয়ডার সুরজপুরের একটি ওয়ার্কশপ থেকে ফিরছিল।

কিশোরীর অভিযোগ অনুযায়ী, বাসটি চলতে শুরু করার পরপরই কন্ডাক্টর তার সঙ্গে অসদাচরণ ও পরে তাকে যৌন নির্যাতন করেন। এ সময় চালক ও কন্ডাক্টরকে বাধা দিলে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেছে কিশোরী।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে কিশোরী জানায়, নির্যাতনের পর তাকে দিল্লির কাশ্মীরি গেটের কাছে রিং রোড এলাকায় ফেলে রেখে যায় অভিযুক্তরা। পরে সে পুলিশের কাছে অভিযোগ করলে অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়।

পুলিশ জানিয়েছে, বাসটির প্রতিটি বার্থে পর্দা ছিল। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা ওই পর্দার আড়ালকে কাজে লাগিয়েছিল। তদন্তের অংশ হিসেবে বাসটিতে ফরেনসিক পরীক্ষা চালানো হয়। সেখানে কিশোরীর চুলের নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। বাসটি জব্দ করা হয়েছে।

এ ছাড়া বাসটি যে পথ দিয়ে চলাচল করেছে, সেই রুটের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে তদন্তকারীরা।

গ্রেপ্তার হওয়া চালক কুলদীপ ও কন্ডাক্টর সন্দীপ দুজনই বিশ্বনাথ ট্রাভেলস নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করতেন। প্রতিষ্ঠানটির এক কর্মচারী জানান, তারা দুজনই দুই বছরের বেশি সময় ধরে সেখানে কর্মরত ছিলেন।

ঘটনাটির সঙ্গে ২০১২ সালের দিল্লির বহুল আলোচিত ‘নির্ভয়া’ ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার কিছু মিল রয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।

সূত্র : এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...