
মাদারীপুরের কালকিনিতে চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ ২ লাখ ৪০ হাজার টাকাসহ চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জামসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, কয়েকদিন পূর্বে কালকিনি থানার অন্তর্গত পৌরসভার ৭নং ওয়ার্ডের ঝাউতলা এলাকায় একটি তিনতলা ফ্ল্যাটের ২য় তলায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
ওই ঘটনায় অধিক জিজ্ঞাসাবাদে সুজন সর্দার চুরির ঘটনা স্বীকার করে সঙ্গী অপর আসামি কালিকিনি বাজারের বিসমিল্লাহ জুয়েলার্সের স্বত্বাধিকারী এনামুল হক (৪৬) এর নাম বললে তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী এনামুল হকের জুয়েলারি দোকান থেকে স্বর্ণের গলার হার, কানের দুল, টিকলি, ব্রেসলেটসহ গলিত স্বর্ণের টুকরা উদ্ধার করা হয়। আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন ওসি জহিরুল আলম।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী পুলিশ ডিপার্টমেন্টকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন।