• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাঙ্গাবালীতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১৪ গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে ডাকসুর জিএস ঘোষণা থানা হাজতে আ.লীগের স্লোগানের ভিডিও ফেসবুকে, ২ পুলিশ প্রত্যাহার স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’, মানিকগঞ্জের সিভিল সার্জন ভাইরাল ডিসেম্বরে বক্স অফিসে মুখোমুখি শাহরুখ ও নাগার্জুনের ‘কিং’ ২০তম এশিয়ান গেমসে সার্ফিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে কক্সবাজারের ফাতেমা কালকিনিতে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ দুই আসামি গ্রেপ্তার বিক্রিয়কৃত জমি পুনরায় দখলের চেষ্টা বিক্রেতা আমিনুলের, প্রশাসনের হস্তক্ষেপ চান সোনিয়া ৯ম পে-স্কেল অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ২০ হাজার নারীকে ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

থানা হাজতে আ.লীগের স্লোগানের ভিডিও ফেসবুকে, ২ পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার হাজতে বসে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া দুজন হলেনÑ ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল জাহাঙ্গীর হোসেন।

সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী। তিনি জানান, দায়িত্বে অবহেলার কারণে তাদের জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

গত শনিবার রাতে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে মিছিলের প্রস্তুতির সময় ১০ কিশোর-তরুণকে আটক করে পুলিশ। পরে থানার হাজতে বসে তাদের স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

‘আজমেরী ওসমান’ নামে একটি ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রয়াত সংসদ সদস্যের ছেলে আজমেরী ওসমান জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত হয়ে পলাতক রয়েছেন। আটক ব্যক্তিরা তার পক্ষেই মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

হাজতে থাকা অবস্থায় তাদের হাতে মোবাইল ফোন যাওয়ার ঘটনায় প্রশ্ন ওঠে। ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম বলেন, পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য এসআই মনিরুল ইসলাম তাদের মুঠোফোন ব্যবহারের সুযোগ দিয়েছিলেন।

সেই সুযোগেই তারা ভিডিওটি ধারণ করেন। নিয়ম অনুযায়ী আটক ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়টি পুলিশকে নিশ্চিত করতে হয়। সরল বিশ্বাসে মোবাইল ব্যবহারের সুযোগ দেওয়ার পরই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...