• শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
খুলনায় রিভলভার ও ৪১ রাউন্ড গুলিসহ দুই যুবক আটক ফেসবুক স্ট্যাটাসের জেরে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ নিখোঁজের ৭ দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার আগাম করে ছাড় সুবিধা পাচ্ছেন না করদাতারা মাদারীপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ গভীর রাতে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতার পৈতৃক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন পারিবারিক কলহের জেরে স্ত্রীর দা এর কোপে স্বামী নিহত, স্ত্রী আটক বিয়ে করার জন্য সকালে প্যারোলে মুক্তি, রাত হতেই বরকে ফিরতে হলো কারাগারে পিরোজপুরে ইয়াবা সেবনের সময় ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের ২ নেতাসহ গ্রেফতার ৪

গভীর রাতে সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতার পৈতৃক বাড়িতে আগুন দেয়ার অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংগঠন যুবলীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মির্জা শফিকুল ইসলাম স্বপনের পৈতৃক বসতঘরে গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামের মির্জা শফিকুল ইসলাম স্বপনের বাড়িতে এ ঘটনা ঘটে।

মির্জা শফিকুল ইসলাম স্বপন বাঞ্ছারামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা। তাঁর বাবা মরহুম জীবন মিয়াও দরিকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। স্বপন নিজেও টানা তিনবার দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

পরিবারের দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে বাড়িটির পুরোনো ঘরটির স্মৃতি জড়িয়ে রয়েছে। স্থানীয়দের ভাষ্য, ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও দীর্ঘদিন ধরে ঘরটি ব্যবহৃত হয়ে আসছিল।

স্থানীয়রা জানান, গভীর রাতে হঠাৎ ওই বাড়িতে আগুন জ্বলতে দেখেন তারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরোনো কাঠ ও টিনের তৈরি ঘরটিতে। আগুনে ঘরের কাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও অন্যান্য মূল্যবান সামগ্রী পুড়ে যায়।

পরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন নিয়ন্ত্রণে আসার পর ঘরের ভেতরে থাকা অধিকাংশ সামগ্রী পুড়ে যাওয়ার বিষয়টি দেখতে পান তারা।

স্থানীয়দের ভাষ্য, ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর মির্জা শফিকুল ইসলাম স্বপন বর্তমানে এলাকার বাইরে অবস্থান করছেন। তবে আগুন কীভাবে লেগেছে বা এর প্রকৃত কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দরিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল হক দানিস বলেন, ‘স্বপন চেয়ারম্যানের এই ঘরটি ছিল একটি রাজনৈতিক ঐতিহ্য। এখান থেকেই ইউনিয়নের রাজনীতি ও চেয়ারম্যানের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হত। এমন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

মির্জা শফিকুল ইসলাম স্বপন মোবাইলে বলেন, ‘এটি আমার বাবার আমলের অনেক দামি কাঠের তৈরি প্রাচীন ঘর। এই ঘর আমাদের পরিবারের ঐতিহ্য ও স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে। ইউনিয়নের মানুষের জন্য এবং এলাকার উন্নয়নে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু প্রতিহিংসার কারণে আমাদের ঘরটি পুড়িয়ে দেওয়া হবে—এটা ভাবতেও পারছি না। যারা এই ঘটনার সঙ্গে জড়িত; পুলিশ তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে—এটাই আমার প্রত্যাশা।’

বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...