• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে চাঁদার টাকা না পেয়ে বিএনপি নেতাদের বিরুদ্ধে ফল ব্যবসায়ীর চান্দিনা ভিটি দখলের অভিযোগ বরিশালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত বগুড়ায় ১১ ঘণ্টার ব্যবধানে একই স্থানে দুর্ঘটনা সকালে প্রাণ গেল ৭ জনের, বিকালে স্বামী-স্ত্রী পুকুরে ভাসছিল ছেলের লাশ, গভীর ঘুমে ছিলেন মা বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ গুলশানে আওয়ামী লীগের গোপন বৈঠক, গ্রেফতার ৬ আমি থাকি বা না-থাকি, নিরাপদ সড়কের আন্দোলন যেন অব্যাহত থাকে: ইলিয়াস কাঞ্চন খাল পুনঃখনন প্রকল্পের ৬০ লাখ টাকা ফেরত দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বরিশালের ইউএনও বিমান ও পর্যটন মন্ত্রীর পথসভা থেকে পিস্তলসহ যুবক আটক দিল্লির সংবাদ সম্মেলনে শেখ হাসিনার দেওয়া বক্তব্য সমর্থন করে না ভারত

এবার লন্ডনে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর সঙ্গে বাংলাদেশের জয় শাহরিয়ারের সখ্য বেশ পুরোনো। দুজনে একসঙ্গে গান করেছেন, অ্যালবামও করেছেন। এর আগে প্রকাশ করা হয়েছিল নচিকেতা ও জয়ের দ্বৈত অ্যালবাম ‘তথাগত’। ঢাকার মঞ্চে একসঙ্গে কনসার্টও করেছেন অনেকবার।

এদিকে সোমবার (৩ আগস্ট) রাতে এক চমকপ্রদ খবর সামনে আনলেন জয় শাহরিয়ার। সামাজিক মাধ্যমে একটি পোস্টে জানালেন এবার আর ঢাকায় নয়; নচিকেতা ও তিনি গান গাইবেন যুক্তরাজ্যের লন্ডন শহরে। আইওএন টিভি আয়োজিত ‘মেগা কনসার্ট ২০২৬’-এ পারফর্ম করবেন তারা।

আগামী ২৩ আগস্ট লন্ডনের রয়্যাল রিজেন্সিতে অনুষ্ঠিত হবে কনসার্ট। সামাজিক মাধ্যমে সে খবর শেয়ার করে লন্ডন প্রবাসীদের কনসার্টে গান শোনার আমন্ত্রণ জানিয়েছেন জয়।

তার ওই পোস্টে বিপুল উচ্ছ্বাস প্রকাশ করছেন সংগীতপ্রেমীরাও। কেননা বিদেশের মঞ্চে বিদেশি শিল্পীর সঙ্গে বাংলাদেশি শিল্পীর এ রকম বড় পরিসরের আয়োজন সচরাচর দেখা যায় না।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...