• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
কীর্তন অনুষ্ঠান শেষে ফেরার পথে নৌকাডুবি, নিহত ২ পুলিশের যানবাহনে নাশকতার শঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি শেষ মুহুর্তে অস্ট্রেলিয়া সিরিজে ডাক পেলেন লিটন দাস রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব প্রধানমন্ত্রীকে দিল বিএনপির স্থায়ী কমিটি পিৎজা, বার্গার, পোড়া তেলের সমুচা খেয়ে দেশটা রোগে ভরে গেছে: স্বাস্থ্যমন্ত্রী মৃত ভেবে দোয়া মাহফিলের, স্ত্রী’র অন্যত্র বিয়ে, ১৮ বছর পর সেই ব্যক্তি ফিরে আসেন বাড়িতে কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু বিয়ের অনুষ্ঠানের গেটে বরের কাছে বকশিশ চাওয়া নিয়ে দুপক্ষে মারামারি মানবপাচার মামলার আসামি ইলিয়াস গ্রেপ্তার দেশের সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক

একসঙ্গে মরার সিদ্ধান্ত নিয়ে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালিয়ে গেলেন প্রেমিকা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

একসঙ্গে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েই যমুনা নদীর সেতুতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। কিন্তু শেষ মুহূর্তে বদলে যায় দৃশ্যপট। প্রেমিক নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা তা না করে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত অভিযানে জীবিত উদ্ধার করা হয় ওই যুবককে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি একসঙ্গে আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে এসেছিলেন। তাদের মধ্যে আগে থেকেই এমন পরিকল্পনা ছিল বলে ধারণা করা হচ্ছে। সেতুতে দাঁড়িয়ে শেষবারের মতো কথাবার্তার পর পরিকল্পনা অনুযায়ী আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।

তবে নদীতে ঝাঁপ না দিয়ে তীরে দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখেন তার সঙ্গে থাকা তরুণী। প্রেমিককে নদীতে তলিয়ে যেতে দেখার পরও তিনি শান্তভাবে ঘটনাস্থল ছেড়ে হেঁটে চলে যান।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে জীবিত উদ্ধার করা হয়।

প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে ও সুস্থ আছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘটনার নেপথ্যের কারণ জানতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ। একই সঙ্গে, যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত ও তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...