• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: মামা ওবায়দুর কারাগারে গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু, কিশোর চালক গ্রেফতার ইউপি নির্বাচনে বাড়ল জামানত, থাকছে ৪২ প্রতীক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন, প্রশংসায় ভাসছেন মানবিক ইউএনও সুজা প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে তেলের দাম অনেক কম: রিজভী

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বিশ্ববাজারে নানা অস্থিরতা চললেও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও ভূরাজনৈতিক সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। এর নেতিবাচক প্রভাব বাংলাদেশেও পড়েছে। তবে পরিস্থিতি সামাল দিতে সরকার জ্বালানি খাতে বিপুল ভর্তুকি দিচ্ছে। ফলে দফায় দফায় মূল্য সমন্বয়ের পরও সরকারকে বড় অঙ্কের লোকসান বহন করতে হচ্ছে।

দেশের রাজনীতি ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে রিজভী অভিযোগ করেন, একটি অশুভ চক্র পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা চালাচ্ছে। সুনির্দিষ্ট ষড়যন্ত্রের মাধ্যমে দেশের সামাজিক উন্নয়ন ও কল্যাণমূলক কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। অগ্নিকাণ্ড ও নাশকতা চালিয়ে আতঙ্ক সৃষ্টির পেছনে পরাজিত কোনো শক্তি কলকাঠি নাড়ছে কি না, তা নিয়ে দেশের সচেতন নাগরিক ও রাজনৈতিক মহলে গভীর সংশয় তৈরি হয়েছে।

তিনি আরও জানান, সরকারের পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি জোরদারের অংশ হিসেবে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো মাঠপর্যায়ে তৎপরতা বাড়াবে। একই সঙ্গে জ্বালানি সংকট নিরসনে কেবল সমালোচনা না করে বিরোধীদের কাছ থেকে গঠনমূলক ও বাস্তবসম্মত প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...