• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: মামা ওবায়দুর কারাগারে গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু, কিশোর চালক গ্রেফতার ইউপি নির্বাচনে বাড়ল জামানত, থাকছে ৪২ প্রতীক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন, প্রশংসায় ভাসছেন মানবিক ইউএনও সুজা প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু, কিশোর চালক গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর বারিধারায় প্রাইভেট কারের চাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীম মৃত্যুর ঘটনায় কিশোর চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। কিশোরের বিরুদ্ধে শিশু আইনে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে গুলশান থানা। তবে নিহতের ভাইয়ের করা মামলায় ওই কিশোরের নাম নেই।

বুধবার সন্ধ্যায় ওই কিশোরকে বাসা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর। তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই কিশোরকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে। তার বয়স কম হওয়ায় শিশু আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মেহেদী হাসানের মৃত্যুর ঘটনায় বুধবার তার বড়ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলার এজাহারে দেখা গেছে, ঘটনার সময় গাড়ি চালানোর পর আটক হওয়া সেই কিশোরের নাম নেই। বরং গাড়িটির মূল চালক হিসেবে আকাশ মারক নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তিনি ঘটনার পর থেকে পলাতক।

পুলিশ জানিয়েছে, নিহতের ভাই মোক্তাদীর ইসলাম যাকে আসামি করে মামলা করেছেন, এজাহারে তারই নাম দেওয়া হয়েছে। ওই কিশোরকে আটক করার পর পরিবারের কাছে দিয়ে দেওয়ার বিষয়েও পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখে তার বিষয়টি তারা নিশ্চিত হয়েছেন। তবে তার বয়স কম। তার বিরুদ্ধে শিশু আইনে ব্যবস্থা নেওয়া হবে।

ওই কিশোর আটক আছে কি না, জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নূর বলেন, তার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির একটি প্রাইভেটকার ফুটপাতে বসে থাকা মেহেদীকে চাপা দিয়ে দুটি লাইট পোস্টে ধাক্কা দেয়। পরে পথচারী ও নির্মাণশ্রমিকেরা গাড়িটি তুলে তাকে উদ্ধার করেন। পুলিশ তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...