• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভোলায় নিখোঁজ হওয়ার ২ দিন পর খালে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার বরিশালের ফিলিং স্টেশনে অভিযান, ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা সাবেক মন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম পটুয়াখালী মডেল মসজিদের ইমামের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলার বাদী গ্রেপ্তার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে রুট পারমিট বাতিল করা হবে: সড়কমন্ত্রী প্রথম থেকে পঞ্চম শ্রেণির ভর্তি লটারিতে, ষষ্ঠ থেকে ভর্তি পরীক্ষা রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন গাজী নজরুলের প্রথম স্ত্রী মাকসুদা জয়পুরহাটে ৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪ বরিশাল বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার ব্যবসায়ীদের ধর্মঘট, বন্ধ সবজি আমদানি-রফতানি

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, চবি ছাত্রদল নেতাকে শোকজ

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়ে সাজ্জাদ একটি পোস্ট দিলে সেটি আলোচনার জন্ম দেয়।

তেলের দাম বৃদ্ধির খবর প্রকাশের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা সাজ্জাদ হোসাইন হৃদয় লেখেন- ‘ছাত্ররাজনীতির শুরু থেকে বিএনপির যেসব কর্মসূচিতে অংশ নিয়েছি, তার অধিকাংশই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে। আজ জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। প্রতিবাদ জানালাম।’

এরপর বিষয়টি ফেসবুকে ও ক্যাম্পাসে আলোচনার জন্ম দেয়। পরে ছাত্রদলের পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...