• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে চবি শিক্ষার্থী গ্রেপ্তার বাবার স্বপ্ন পূরণে ২২ বছর অপেক্ষা করতে হয়েছে: গণপূর্তমন্ত্রী এমপি নজরুলের ২য় স্ত্রীর আত্মহত্যায় প্ররোচনা মামলা: মামা ওবায়দুর কারাগারে গাড়ি চাপায় শ্রমিকের মৃত্যু, কিশোর চালক গ্রেফতার ইউপি নির্বাচনে বাড়ল জামানত, থাকছে ৪২ প্রতীক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে পালাতে সহযোগিতার অভিযোগ, এসআই ক্লোজড হতদরিদ্র দুটি পরিবার পেল বেঁচে থাকার অবলম্বন, প্রশংসায় ভাসছেন মানবিক ইউএনও সুজা প্রেমিকার বাড়ি থেকে এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে ৭ দিন নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি ভুয়া তথ্যে বাংলাদেশে অবস্থান, সন্দেহভাজন ভারতীয়ের রিমান্ড চায় ডিবি

বরিশালের ফিলিং স্টেশনে অভিযান, ওজনে কম দেওয়ায় ২৫ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর সঠিক মাপ নিরূপণে বরিশালের বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বরিশাল বিভাগীয় কমিশনার মো: খলিল আহমেদের নির্দেশে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস মঙ্গলবার  (২২ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার পর অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনা কালে মাপে কম ও বেশি দেয়ার অভিযোগে ওজন ও পরিমাপ মানদন্ড ২০১৮ এর ৪৬ ধারায় গরিয়ার পার এলাকার মেসার্স সারা ফিলিং স্টেশন কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে ফিলিং স্টেশন এর ম্যানেজার মো: জয়কে মেশিন ঠিক করার জন্য সময়সীমা বেধে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুজ ভৌমিক পিয়াস।

একেই অভিযোগে বরিশাল -ঢাকা মহাসড়কের বাবুগঞ্জের কামিনী ফিলিং স্টেশনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময়ে ওই ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃ সোহেলকে সতর্ক করা হয়। তবে নগরীর কাশিপুরের রাব্বি ফিলিং স্টেশনে পরিমাপ ঠিক থাকায় কোন জরিমানা আদায় করা হয়নি।

অভিযান পরিচালনাকালে বাবুগঞ্জের সহকারী কমিশনার ভূমি কামরুন্নাহার তামান্না, বিএসটিআইয়ের উপ-পরিচালক মোঃ হাবিবুর রহমান, বিএস টি আই এর পরিদর্শক আলামিন সরকার উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ খলিল আহমেদ বলেন বিভিন্ন প্লেন স্টেশনের বিরুদ্ধে পরিমাপে কম দেওয়ার অভিযোগ রয়েছে। বক্তাদের কথা বিবেচনা করে বিভিন্ন ফিল্ম স্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানাম তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...