• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের হিজলায় জমি নিয়ে বিরোধের জেরে আবদুল খালেক মাঝি (৫৫) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চরছয়গাঁও গ্রামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে।

আহত খালেক মাঝি হরিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে খালেক মাঝির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ইটভাটায় তাঁকে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

আহত খালেক মাঝির ভাই ও উপজেলা যুবদল নেতা ছাত্তার মাঝির অভিযোগ, তাঁদের পৈতৃক সম্পত্তির একটি জমি ইটভাটায় লিজ দেওয়া হয়েছে। বুধবার ইব্রাহিম মাঝি, বিল্লাল মাঝি ও আক্তার মাঝিসহ কয়েকজন ভুয়া কাগজপত্র তৈরি করে ওই সম্পত্তি দখলের চেষ্টা করেন। এ সময় তাঁর বড় ভাই বাধা দিলে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে হামলাকারীরা পালিয়ে যান।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইব্রাহিম মাঝি। তিনি বলেন, খালেক মাঝি আমাদের জমি দখল করে ইটভাটায় লিজ দিয়েছেন। জমির কাগজপত্র নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আহত ব্যক্তির পরিবার লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...