• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৫ ভুক্তভোগী উদ্ধার বিএমজেপি’র ১৯ সদস্য বিশিষ্ট মিডিয়া সেল গঠন জাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, পুড়িয়ে দিল ছাত্রদল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি পিরোজপুরে গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা ‘আস্থা’ সমিতির মালিক গ্রেপ্তার বরিশালে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত অতিরিক্ত বিদ্যুত বিল আসা নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাতের জামিন নামঞ্জুর

হাম ও উপসর্গে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ৯১৭

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে (শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত)। এই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯১৭ জনে।

শনিবার (৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও একটি শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে নিশ্চিতভাবে হামে মারা যাওয়া শিশুর সংখ্যা হলো ১০০। আর গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮৯১টি শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯৯১টি শিশু মারা গেছে।

এ ছাড়া ২৪ ঘণ্টায় ৭৪টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গের রোগীর সংখ্যা ৮৪৩। এই সময়ে ৭৬১টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৭১টি শিশু।

চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ শুরু হয়। তবে শুরু থেকেই হাম রোধে সরকারি তৎপরতা ছিল না বললেই চলে। গত বছর অন্তর্বর্তী সরকারের সময় হামের টিকাদানে চরম অবহেলা করা হয়। এর ফলে এবার হামের এই ভয়াবহ প্রকোপ। বাংলাদেশের ইতিহাসে হামে এত শিশুর মৃত্যুর ঘটনা নেই। চলতি বছরের মার্চ মাস থেকে প্রকোপ ব্যাপক হারে বাড়তে শুরু করলে সরকারি তৎপরতা শুরু হয়। কিন্তু সেই তৎপরতা নিয়েও প্রশ্ন আছে। এপ্রিল মাসে গণটিকা দেওয়া শুরু হয়। মে মাসে শেষ হয় সেই টিকাদান পর্ব। কিন্তু সেই সময় ৩৯ লাখের বেশি শিশু টিকা থেকে বাদ পড়ে। ফলে সংক্রমণ কমেনি। টিকাদানের এত দিন পরও হামে শিশুর মৃত্যু এবং প্রতিদিন শত শত শিশুর সংক্রমণ এর আগে দেখা যায়নি বলেও বিশ্লষকেরা মনে করেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত  হামের উপসর্গের রোগীর সংখ্যা ১ লাখ ৬৩ হাজার ১০৫। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৯ হাজার ৬৪১। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ৪৩ হাজার ২১৪ রোগী। তাদের মধ্যে ১ লাখ ৩৭ হাজার ৯২১ জন ইতিমধ্যে বাড়ি ফিরেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...