• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৫ ভুক্তভোগী উদ্ধার বিএমজেপি’র ১৯ সদস্য বিশিষ্ট মিডিয়া সেল গঠন জাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, পুড়িয়ে দিল ছাত্রদল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি পিরোজপুরে গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা ‘আস্থা’ সমিতির মালিক গ্রেপ্তার বরিশালে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত অতিরিক্ত বিদ্যুত বিল আসা নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাতের জামিন নামঞ্জুর

বিএমজেপি’র ১৯ সদস্য বিশিষ্ট মিডিয়া সেল গঠন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)’র ১৯ সদস্য বিশিষ্ট মিডিয়া সেল গঠন করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সংগঠনের পক্ষ থেকে প্রেরিত ই-মেইল বার্তায় জানা গেছে, গত শনিবার পার্টি অফিসে কেন্দ্রীয় নেতৃবৃন্দদের সমন্বয়ে কেন্দ্রীর কমিটির সহ-সভাপতি আর.কে মণ্ডল রবীনকে আহবায়ক ও কেন্দ্রীয় মিডিয়া বিষয়ক সম্পাদক বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মিনাক্ষী চৌধুরীকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট বিএমজেপি’র মিডিয়া সেল গঠন করা হয়।

নবনির্বাচিত মিডিয়া সেলের আহবায়ক আর.কে মন্ডল রবিন বলেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে আরো গতিশীল ও মূলধারায় নিয়ে আসতে মিডিয়া সেলে, আইটি ও গবেষণা সেক্টরের প্ল্যাটফর্মটি অত্যন্ত শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

আর সেই লক্ষ্যে আমাদের সকল নেতৃবৃন্দের আন্তরিকতার সাথে একযোগে কাজ করতে হবে।

বিএমজেপি’র মহাসচিব দিলীপ কুমার দাস বলেন-দেশ ও জনস্বার্থে বিএমজেপি সর্বদাই সকলের পাশে থাকবে।

বিএমজেপি’র সভাপতি স্বীকৃতি কুমার মন্ডল নিজের অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে সবাইকে বিএমজেপি’তে যোগদান করার আহবান করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...