• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম
মালয়েশিয়া পাচারের প্রস্তুতিকালে টেকনাফে ৫ ভুক্তভোগী উদ্ধার বিএমজেপি’র ১৯ সদস্য বিশিষ্ট মিডিয়া সেল গঠন জাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার, পুড়িয়ে দিল ছাত্রদল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহে : ইসি সচিব নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য অনলাইনে কার্ড দেবে ইসি পিরোজপুরে গ্রাহকের ৩০ কোটি টাকা নিয়ে আত্মগোপনে থাকা ‘আস্থা’ সমিতির মালিক গ্রেপ্তার বরিশালে নেশার টাকা না পেয়ে বাবা-মাকে মারধরের অভিযোগ, বাবার পুরুষাঙ্গ কেটে ফেলার হুমকি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি অনির্দিষ্টকালের জন্য স্থগিত অতিরিক্ত বিদ্যুত বিল আসা নিয়ে সরকারকে গালিগালাজ করা সিফাতের জামিন নামঞ্জুর

নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারে শিক্ষকের যাবজ্জীবন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নড়াইলে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের মামলায় মেরাজ আলী নামে এক শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নড়াইলে শিশু সহিংসত দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ ছামিদুল ইসলাম এ আদেশ দেন।

সাজাপ্রাপ্ত মেরাজ আলী (২৩) চুয়াডাঙ্গার দাড়ুমহুদার উপজেলার রুদ্রপুর কালিয়া বকির গ্রামের আমান উল্লাহ হকের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বছরের ১০ জুলাই আসামি শিক্ষক তার নিজ কক্ষে ডেকে নিয়ে ছাত্রকে জোরপূর্বক বলাৎকার করেন। দুই মাসে ওই শিক্ষক একাধিকবার তাকে বলাৎকার করে বলে উল্লেখ করা হয়। বিষটি জানাজানি হলে অভিযুক্ত শিক্ষক মেরাজ আলী মাদ্রাসা থেকে পালিয়ে যান। পরে ১২ জুলাই স্থানীয় লোকজন মেরাজ আলীকে আটক করে পুলিশে সোপর্দ করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে সদর থানায় মামলা করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলার বাদীসহ মামলায় ১০ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বিচারক রায় ঘোষণা করেছেন।

নড়াইলে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আজিবুর রহমান আজিজ বলেন, ‘আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে শিশুটির পরিবারকে প্রদানের নির্দেশ দিয়েছেন আদালত।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...