
সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। রোববার (২৮ জুন) দেশটির পূর্ব উপকূলের রাস তানুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।
সংস্থাটির বরাত দিয়ে রয়টার্স জানায়, নিহতরা সবাই সৌদি নাগরিক। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। আরামকো জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে তদন্ত শুরু হয়েছে।