• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন

শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগরে পুলিশ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ঝটিকা মিছিল করার প্রস্তুতিকালে তাদের গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ৩টার দিকে শ্রীনগর উপজেলার ছনবাড়ি এলাকা থেকে একটি মাইক্রোবাসে থাকা ১০ জনকে শ্রীনগর থানা পুলিশ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- আলভী (২৫), ফয়সাল (২৯), অপূর্ব (২২), রাতুল (১৮), সুমন (২২), লালন (৩৮) সৈকত (১৯), সিয়াম (১৯), মামুন (১৯) ও অহিদুল (২৮)।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাওয়া ঘাট এলাকায় খাওয়া-দাওয়া শেষে ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ জুয়েল মিয়া জানান, গ্রেফতারকৃতদের সবার বাড়ি মুন্সীগঞ্জ সদরে। এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...