• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম
বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ নিরাপত্তার সার্থে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি গোপালগঞ্জে এবার এমপির ক্লিনিক ও ইউনিয়ন বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

রুদ্ধশ্বাস ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ভারতের দশম শিরোপা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দশজনের পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে টানা তৃতীয়বারের মতো শিরোপা জিতেছে ভারত। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার পল্টনের জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ২-১ গোলে জিতে রেকর্ড দশমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখে নওশাদ মুসার দল। প্রথমার্ধের যোগ করা সময়ে আলমগীর আলি খান গাজীর গোলে এগিয়ে যায় পাকিস্তান। বিরতির পর জুনায়েদ শাহ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। সুহাইল ভাটের গোলে সমতা ফেরানোর পর ৮৮ মিনিটে সন্দ্বীপ মান্ডির হেডে জয় নিশ্চিত হয় তাদের।

ফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পাকিস্তান। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে ভারতীয় রক্ষণকে চাপে রাখেন আলমগীর গাজিরা। ১৮ মিনিটে ম্যাককেল আবদুল্লাহর প্রচেষ্টা দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক আর্শ শেখ। আরেকটি আক্রমণ গোললাইন থেকে ফিরিয়ে দেন ভারতীয় ডিফেন্ডার। তবে প্রথমার্ধের যোগ করা সময়ে আর রক্ষা হয়নি। জুনায়েদ শাহর নিচু পাস ভারতীয় ডিফেন্ডারের গায়ে লেগে পৌঁছায় আলমগীর গাজীর কাছে। বাংলাদেশ ফুটবল লিগে খেলা এই পাকিস্তানি ফুটবলারের নিখুঁত শটে এগিয়ে যায় পাকিস্তান।

বিরতির পর আক্রমণে গতি বাড়ায় ভারত। বদলি খেলোয়াড় ম্যাকার্টন নিকসন নামার পর আক্রমণ আরও ধারালো হয়। ৫১ মিনিটে বিষ্ণুর শট পোস্টে লেগে ফিরে আসে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় এর কিছুক্ষণ পর।

সাফের ইতিহাসে প্রথমবার ব্যবহৃত ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির পর্যালোচনায় ৫৪ মিনিটে লাল কার্ড দেখেন পাকিস্তানের জুনায়েদ শাহ। ভারতের ব্রাইসন ফার্নান্দেজকে পেছন থেকে ফাউল করলেও মাঠের রেফারি তাৎক্ষণিকভাবে তাঁকে লাল কার্ড দেখাননি। পরে ভিএআর পর্যালোচনায় সিদ্ধান্ত বদলান রেফারি। ফলে দশজনের দলে পরিণত হয় পাকিস্তান।

খেলা পুনরায় শুরুর পরপরই গোলের দেখা পায় ভারত। ফাউল থেকে পাওয়া ফ্রি-কিকের পর আক্রমণে ডান দিক থেকে ক্রস বাড়ান লুংডিম। নিকসন বল নিয়ন্ত্রণে ব্যর্থ হলেও সুযোগ কাজে লাগান সুহাইল ভাট। ৬০ মিনিটে তাঁর শটে সমতায় ফেরে ভারত।

এরপর পাকিস্তানের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় ভারত। গোলরক্ষক ইউসুফ বাট কয়েকবার দলকে রক্ষা করলেও ৮৮ মিনিটে আর পারেননি। আবদুল রাবিহের কর্নার থেকে দুর্দান্ত হেডে জয়সূচক গোল করেন সন্দ্বীপ মান্ডি। গোলের পর জার্সি খুলে উল্লাসে মাতেন তিনি। স্তব্ধ হয়ে যায় পাকিস্তান শিবির।

বাংলাদেশকে সেমিফাইনালে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তানের শিরোপার স্বপ্ন শেষ হয় শেষ মুহূর্তে। অন্যদিকে, সাফে রেকর্ড দশম শিরোপা জয়ের পাশাপাশি টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়ে ভারত। সাফের ইতিহাসে প্রথম দল হিসেবে এই নজির গড়ল তারা।

তবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসরের ফাইনালে দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কম। শুরুতে গ্যালারির টিকিটের দাম এক হাজার টাকা রাখা হলেও বাংলাদেশ বিদায় নেওয়ার পর তা কমিয়ে ২০০ টাকা করা হয়। এরপরও গ্যালারি পূর্ণ হয়নি। মাঠে রোমাঞ্চের কমতি না থাকলেও দর্শক উপস্থিতির ঘাটতি ছিল স্পষ্ট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...