• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
চাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে আগুন বরগুনার আমতলী মহাসড়ক অবরোধ করে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মাদারীপুরে সাবেক মন্ত্রী শাজাহান খানের ফিলিং স্টেশনে হামলা-ভাঙচুর কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সম্পাদক নিখিলের মিরপুরের বাসায় হামলা, আসবাবপত্রে আগুন পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নারায়ণগঞ্জে শামীম ওসমানের বাড়িতে অগ্নিসংযোগ নিরাপত্তার সার্থে পদ্মা সেতু হয়ে সব রুটে বাস চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে সিম বিক্রি

পটুয়াখালীতে ককটেল বিস্ফোরণ, গণপিটুনির পর ২ জনকে পুলিশে সোপর্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর কলাপাড়ায় বাস স্টেশনে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নাচনাপাড়া চৌরাস্তা সংলগ্ন ইউনিক পরিবহনের বাস কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের পর স্থানীয়রা দুই যুবককে হাতেনাতে ধরে মারধর করেন। পরে টহল পুলিশের সহযোগিতায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক দুজনের মধ্যে নিপু হাওলাদার নামের এক যুবক গণপিটুনিতে গুরুতর আহত হন। পরে পুলিশ তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অপর যুবক আদিল কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে হঠাৎ বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে বাস স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা দুই যুবককে দেখতে পেয়ে টহল পুলিশের সহায়তায় আটক করেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম কালবেলাকে বলেন, রাতে বাস স্টেশনে দুই যুবক ককটেল সদৃশ কিছু একটা বিস্ফোরণ ঘটায়। পরে স্থানীয় লোকজন ও টহল পুলিশ তাদের হাতেনাতে ধরে ফেলে। স্থানীয়দের মারধরে নিপু নামের একজন আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও বলেন, আহত নিপুর বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তিনি কোনো সংগঠনের সঙ্গে জড়িত কি না, তা-ও এখনো জানা যায়নি। আদিল নামের আরেকজন পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে। যাচাই-বাছাই শেষে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...