• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম
১৬ ডিসেম্বর শেখ হাসিনার প্রত্যাবর্তন প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত হিজলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ টিকটকে পরিচয়, স্কুলছাত্রীকে আটকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেপ্তার ফল ও পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের ভিডিও ভাইরাল, নরসিংদীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার আগরতলায় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা, ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে বিএনপি নেতাকর্মীদের অবস্থান যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা তৃতীয় সংসারও ভাঙছে ন্যান্সির, বিচ্ছেদের ঘোষণা

রাজধানীর তিন এলাকায় পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর বনশ্রী, আফতাব নগর ও তুরাগে ট্রাক, সরকারি গাড়ি ও কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাতের মধ্যে এসব ঘটনার খবর আসে। তবে বনশ্রী ও তুরাগে আগুন লাগার তথ্য নিশ্চিত করতে পারেনি সংশ্লিষ্ট থানার পুলিশ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সন্ধ্যার পর বনশ্রীতে একটি ট্রাকে আগুন লাগে। এর কিছুক্ষণ পর আফতাব নগরে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) একটি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রায় একই সময়ে তুরাগের পুরান কালিয়া রোডে একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার খবর পাওয়া যায়।

তবে তুরাগ থানার ডিউটি অফিসার এসআই নুরে আলম জানিয়েছেন, কাভার্ড ভ্যানে আগুন লাগার কোনো খবর তাঁদের কাছে আসেনি।

অন্যদিকে, বনশ্রীতে ট্রাকে অগ্নিকাণ্ডের বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছেন রামপুরা থানার ডিউটি অফিসার মাহফুজা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...