• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে বাংলাদেশ চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস নতুন দায়িত্ব পেলেন গয়েশ্বর চন্দ্র রায় নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু পিরোজপুরে ব্যবসাপ্রতিষ্ঠানে চা দোকানির ঝুলন্ত মরদেহ উদ্ধার আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক বরিশালে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ভারতে ফেরার পথে. বেনাপোলে ভারতীয় নাগরিকের মৃত্যু কলেজে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর জামায়াত নেতার

মাধ্যমিকের ছাত্রীদের ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দেশে প্রায় ১৯ হাজার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংকি সাইকেল’ গিফট দিতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলাচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেছেন, আমাদের প্রায় ১৯ হাজার মাধ্যমিক স্কুল রয়েছে। সেগুলোতে প্রতিটি ক্লাসে মেয়েদের আরও শিক্ষায় উৎসাহিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের জন্য একটা গিফটের কথা আজকে বলবেন। আর সেটি হচ্ছে পিংকি সাইকেল। তাদেরকে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় অনুপ্রাণিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই আলোচনা।

একই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন তাদেরকে প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেবেন। সদ্য পাসকৃত ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়ার জন্য তাদেরকে উপহার হিসেবে ট্যাব দেয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান।

শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেন। তিনি এবার বাজেট অ্যালোকেশন করেছেন জিডিপির ২ শতাংশ এবং এটাকে তিনি উন্নীত করবেন আপ টু ৫ শতাংশ। এই ধরনের শিক্ষায় ইনভেস্টমেন্ট প্রিভিয়াসলি গভমেন্ট করেনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...