• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাষ্ট্রপতি নির্বাচন শেষ করে মা-বাবার কবর জিয়ারত করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে তিনি রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ ভবন থেকে শেরে বাংলা নগরে সমাধিস্থলে আসেন। সেখানে তাঁর বাবা ও মায়ের কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করেন। কবর জিয়ারতের আগে কিছুক্ষণ একা নীরবে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী। এরপর তিনি গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে যান। সেখানে প্রধানমন্ত্রী মাগরিবের নামাজ আদায় করে সাংগঠনিক সভায় যোগ দেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...