• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে ২ জন নারী আটক চট্টগ্রামে আলিফ হত্যা; তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর সিজারের সময় নবজাতকের মাথা-ঠোঁট কাটার অভিযোগ, পরে মৃত্যু এই বছর বিপিএল হচ্ছে না: তামিম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ বরিশালে উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং!

বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পটুয়াখালীর বাউফলে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। বুধবার (১৯ আগস্ট) রাতে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, একই গ্রামের কিশোর আরাফাত হোসেন (১৫) দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া—আসার পথে তার মেয়েকে যৌন হয়রানি করে আসছিল। এ ঘটনায় প্রতিকার চেয়ে ওই ছাত্রীর বাবা প্রথমে শিক্ষা কর্মকর্তাকে বিষয়টি জানান। পরে শিক্ষা কর্মকর্তার পরামর্শে তিনি মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগ দেওয়ার পর থেকেই আরাফাত তার ওপর ক্ষিপ্ত ছিলেন বলে।

ভুক্তভোগীর বাবা জানান, বুধবার রাত ৯টার দিকে তিনি বাড়ির পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় আগে থেকে ওঁৎপেতে থাকা আরাফাত ও কাওসারের নেতৃত্বে ৭—৮ জনের একটি দল তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে জখম করে।

পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...