• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক মাকে হাসপাতালে নেয়ার পথে ছেলের মর্মান্তিক মৃত্যু আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক দুই দেশের বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে মো. এনামুল নামে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মোটরসাইকেল মিছিল থেকে আর্মি গলফ ক্লাবের সামনে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ছোড়া হয়। এতে গাড়িতে থাকা চালক কনস্টেবল এনামুল আহত হন। পরে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ ও পরিচয় যাচাই করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বনানীর দিক থেকে ৭০ থেকে ৮০টি মোটরসাইকেলের একটি বহর ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কুড়িল বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বহরটি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে পৌঁছালে ক্যান্টনমেন্ট থানা পুলিশের ‘গলফ ক্লাব-৮৩’ নামের টহল গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। বিস্ফোরণে গাড়ির চালক কনস্টেবল এনামুলের বাম চোখে আঘাত লাগে।

আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদের নির্দেশনায় মিছিলটি বের করা হয়। মিছিল থেকে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা শুরু হলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে চলে যান।

পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...