• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম
সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে টিসি নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল নিক্ষেপ, আহত কনস্টেবল অসহায় মায়ের কান্নায় ছুটে এলেন ইউএনও, নিরাপদে জন্ম নিল নবজাতক মাকে হাসপাতালে নেয়ার পথে ছেলের মর্মান্তিক মৃত্যু আত্মসমর্পণ করে ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমণি মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক দুই দেশের বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরাতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ২ দিনের রিমান্ডে দিলীপ আগরওয়ালা নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ের অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

মাদকাসক্ত ছেলের বটির কোপে বাবা নিহত, ছেলে পলাতক

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে মাদকাসক্ত ছেলের বটির কোপে কৃষক বাবা আফসার শেখ (৬০) নিহত হয়েছেন। এ হত্যাকাণ্ডের পর ছেলে খায়রুল শেখ (২৪) পালিয়ে গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে নিজেদের বাড়িতে এ ঘটনা ঘটে।

পরিবার ও প্রতিবেশিরা জানান, বেকার ছেলে খায়রুল নেশার টাকার জন্য প্রায়ই বাবা-মায়ের সঙ্গে বাকবিতন্ডা করত। টাকা না পেয়ে মাঝে-মধ্যে বাড়ির বিভিন্ন ধরণের জিনিসপত্র ভাঙচুরও করত। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে বাবা আফসার শেখের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে খায়রুল। একপর্যায়ে ছেলে বটি দিয়ে বাবার হাত, বুক, পেট ও মাথায় কুপিয়ে হত্যা করে। এ সময় খায়রুলের মা ও স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এরপর খায়রুল পালিয়ে যায়।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। পলাতক ছেলে খায়রুলকে আটকের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...