• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে ২ জন নারী আটক চট্টগ্রামে আলিফ হত্যা; তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর সিজারের সময় নবজাতকের মাথা-ঠোঁট কাটার অভিযোগ, পরে মৃত্যু এই বছর বিপিএল হচ্ছে না: তামিম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ বরিশালে উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং!

সিজারের সময় নবজাতকের মাথা-ঠোঁট কাটার অভিযোগ, পরে মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট্য জেনারেল হাসপাতালে সিজারের পর এক নবজাতকের মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, চিকিৎসক ও নার্সদের অবহেলায় অপারেশনের সময় শিশুর মাথা, ঠোঁট ও শরীরের বিভিন্ন স্থান কেটে যায়, যাতে তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসপাতালের লেবার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, সদর উপজেলার রায়মানিক কচুয়া গ্রামের সাগর হাসানের স্ত্রী তাজমিরার প্রসববেদনা উঠলে ভোরে হাসপাতালে ভর্তি করা হয়। গাইনি কনসালটেন্ট ডা. আয়েশা আক্তারের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। এরপর নবজাতককে দেখতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা। প্রায় তিন ঘণ্টা পর স্বজনেরা শিশুটিকে দেখলে তার শরীরে কাটা চিহ্ন দেখতে পান।

নবজাতকের খালা রহিমা খাতুন বলেন, ‘বাচ্চা মারা গেলে অপারেশনের পরপরই কেন জানানো হলো না?’ শিশুর বাবা সাগর হাসান চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আহসান কবির বাপ্পী জানান, শরীরের ক্ষতচিহ্ন সিজারের কারণে নয়; সিজারের আগেই অন্য কোনো কারণে শিশুটির মৃত্যু হতে পারে।

তিনি বলেন, কোনো অভিযোগ থাকলে স্বজনদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে।  এরপর তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...