• বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাউফলে মেয়েকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম ঝালকাঠিতে পাসপোর্ট অফিসে ২ জন নারী আটক চট্টগ্রামে আলিফ হত্যা; তৃতীয় সাক্ষীর সাক্ষ্য, চিন্ময় কৃষ্ণের জামিন নামঞ্জুর সিজারের সময় নবজাতকের মাথা-ঠোঁট কাটার অভিযোগ, পরে মৃত্যু এই বছর বিপিএল হচ্ছে না: তামিম বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গ্রেপ্তার দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি পিতলের মূর্তি উদ্ধার করেছে পুলিশ বরিশালে উজিরপুরে জিও ব্যাগের বদলে পাটের বস্তায় মাটি দিয়ে সড়কের পাইলিং!

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন ক্ষমতাসীন দল বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ সদস্যদের ভোটে তিনি রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের অধিবেশন কক্ষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের পর গণনা শেষে মির্জা ফখরুলকে বিজয়ী ঘোষণা করা হয়।

নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এর আগে দুপুর ২টার পর সংসদে ভোটগ্রহণ শুরু হয়। যা চলে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচনী কর্তা এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমি ঘোষণা করছি যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, পিতা-মির্জা রুহুল আমিন, ঠিকানা-গ্রাম: কালিবাড়ী, ডাকঘর: ঠাকুরগাঁও-৫১০০, ঠাকুরগাঁও সদর, ঠাকুরগাঁও পৌরসভা, ঠাকুরগাঁও জেলা, সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তাকে সহায়তা করতে নির্বাচন কমিশন ২০ জন কর্মকর্তাকে সহায়ক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়।

দীর্ঘ ৩৫ বছর পর দেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হলো। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা ভোট দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...