• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাক শ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

ভোটার হতে এসে আটক রোহিঙ্গা যুবক

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

তিন লাখ টাকার চুক্তিতে দুই দালালের খপ্পরে ভুয়া বাবা-মায়ের পরিচয়পত্র, মাদ্রাসার শিক্ষাগত যোগ্যতা, বাড়ির হোল্ডিং নাম্বার, বিদ্যুৎ বিলের কাগজ, চেয়ারম্যানের প্রত্যয়নপত্র সংগ্রহ করেও ভোটার হতে পারেনি রোহিঙ্গা যুবক মোহাম্মদ মাসুদ (১৯)।

নিজের শিক্ষাগত যোগ্যতার কলাম পূরণ করতে গিয়ে বার্মা ভাষায় লেখায় সন্দেহের সৃষ্টি হলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে সোমবার (২৯ জুন) মাসুদকে আটক করেন কর্মকর্তা-কর্মচারীরা।

মাসুদ কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ৮-ই ব্লকের মো. জোবায়ের ও শাকিলা খাতুনের পুত্র।

খবর পেয়ে ঘটনাস্থলে স্থলে যান উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, আটককৃত মাসুদ নিজেকে গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের দৌলতাবাদের পরিচয়ে ভোটার হওয়ার জন্য আবেদন জমা দেয়। জমাকৃত কাগজপত্রে তার নাম মোহাম্মদ মাসুদ, বাবার নাম মোহাম্মদ জামাল উদ্দিন, মায়ের নাম শান্তনা আক্তার উল্লেখ করেছেন। এছাড়াও সহনাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুজ্জামান জামাল কর্তৃক স্বাক্ষরিত নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্র, জন্মনিবন্ধন, খোদেজা খাতুন দারুস সুন্নাহ নুরানি হাফিজিয়া মাদ্রাসার একটি শিক্ষাগত সনদপত্র, মা ডেন্টাল কেয়ার অ্যান্ড আইমিত্র নামে একটি বেসরকারি হাসপাতালের রক্তের গ্রুপ পরীক্ষার একটি প্রতিবেদনও জমা দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফাওজুল কবীর খান জানান, তার জমাকৃত আবেদনে শিক্ষাগত যোগ্যতার কলামটি ফাঁকা ছিল, সেই কলামটি পূরণ করতে বললেই বার্মা ভাষায় লেখেন ওই যুবক। এতে সন্দেহের সৃষ্টি হয়। এরপর তার জমাকৃত কাগজপত্রও ভুয়া প্রতীয়মান হয়।

আটককৃত মাসুদের বড়ভাই জানান, এসব কাগজপত্র তৈরি ও পাসপোর্ট করার জন্য ৩ লাখ টাকার চুক্তি হয়েছিল।

তবে মাসুদ বলেন, ভোটার আইডি ও জন্মনিবন্ধনের জন্য ১ লাখ টাকার মধ্যে ১০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছে। বাকি টাকা ভোটার আইডি হওয়ার পর দেওয়ার কথা ছিল।

তিনি আরও জানান, সহনাটী ইউনিয়নের হুমায়ুন কবীর আর সাগর নামের দুইজন তাকে এ কাজে সহযোগিতা করে। তাদের সঙ্গেই এ চুক্তি হয়েছিল। জন্মনিবন্ধন করার জন্য ১৫ দিন আগে রোহিঙ্গা ক্যাম্প থেকে আসে। গৌরীপুর রেলওয়ে জংশনের হোটেলে ৭ দিন ছিলেন। ভোটার আইডি করার সময় নির্বাচন অফিসেও তারা এসেছিলেন। যখন আমাকে আটক করে তখন ওরা সরে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...