• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

বরিশালে গাছ চাঁপায় শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

বরিশালের গৌরনদীতে গাছের চাঁপায় আব্দুস সালাম তালুককদার (৪৫) নামের এক গাছ কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বাটাজোর ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামে। মৃত সালাম পার্শ্ববর্তী নলচিড়া ইউনিয়নের কলবাড়িয়া গ্রামের মৃত হাচেন তালুকদারের ছেলে।

বাটাজোর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকবর প্যাদা জানিয়েছেন, সকাল সাড়ে দশটার দিকে বাসুদেবপাড়া গ্রামের মহোর উদ্দিন হাওলাদারের বাড়িতে গাছ ক্রেতা স্বপনের ক্রয়কৃত একটি আম গাছ কাটছিলেন শ্রমিক আব্দুস সালাম। কাটা গাছ হেলে পড়ার সময় অসাবধানতাবশত গাছের নিচে চাঁপা পড়ে সালাম। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

গৌরনদী মডেল থানার এসএই মিটুল কুমার জানিয়েছেন, খবরপেয়ে মৃতের বাড়িতে গিয়ে মরদেহ সুরাতহাল করা হয়েছে। তবে এবিষয়ে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...