• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের সব অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের ভূমি ব্যবস্থাপনায় বড় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি স্কুলে ভর্তিতে বয়সসীমায় সংশোধন আনল সরকার ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, পর্যটকদের জন্য ভিসা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঝালকাঠিতে খাল থেকে বাকপ্রতিবন্ধী তরুণীর মরদেহ উদ্ধার এবার দুই আদালতে একসঙ্গে তিনটি ককটেল বিস্ফোরণ, আটক ২ সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আ.লীগ নেতা, বিএনপির ক্ষোভ বরিশালে যুবলীগের মিছিল: ১৫০ জনের বিরুদ্ধে মামলায় গ্রেফতার ৪ বাউফলে ৩ ছেলের বিরুদ্ধে থানায় মায়ের অভিযোগ

কারাগার থেকে মুক্তি পেলেন ইমরান খানের দুই বোন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জনশৃঙ্খলা রক্ষা আইনের (এমপিও) আওতায় জারি করা আটকাদেশ প্রত্যাহারের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের দুই বোন নওরিন নিয়াজি ও ডা. উজমা খান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তাদের মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছেন পিটিআইয়ের আইনজীবী তৈমুর মালিক। তবে কোট লাখপত কারাগার কর্তৃপক্ষের বরাতে জানা গেছে, ইমরান খানের আরেক বোন আলিমা খান এখনো ওই কারাগারে বন্দি রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইনজীবী তৈমুর মালিক জানান, এই আটকাদেশগুলো সম্পূর্ণ বেআইনি ছিল। একই আইনে আটক থাকা অন্যদেরও পরবর্তী শুনানির অপেক্ষা না করে দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, জেলা প্রশাসকের কাছে এই আটকাদেশ দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ ছিল না এবং আদালতেও তিনি এর পক্ষে কোনো যুক্তি দাঁড় করাতে পারতেন না। নওরিনের আইনজীবী রানা মুদাসসির উমরও নিশ্চিত করেছেন যে, মুক্তি পাওয়ার পর দুই বোনই নিরাপদে বাড়ি ফিরেছেন।

এদিকে, বিনা অভিযোগে ও বিনা বিচারে ৫৩ দিন কোট লাখপত কারাগারে আটকে রাখা এবং হঠাৎ কোনো ব্যাখ্যা ছাড়াই মুক্তি দেওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন নওরিনের ছেলে ওয়ালি। এক্সে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, সত্তরের কোঠায় বয়সি তার মা দুই সপ্তাহ আগে কারাগারে অসুস্থ হয়ে পড়লে পরিবারকে কিছু না জানিয়েই তাকে হৃদরোগ হাসপাতালে নেওয়া হয়েছিল।

গত ২৮ অক্টোবর স্বাস্থ্যের অবনতি হওয়ায় নওরিনকে লাহোরের পাঞ্জাব ইনস্টিটিউট অব কার্ডিওলজিতে ভর্তি করা হয়। ওয়ালি অবিলম্বে তার খালা আলিমা খান, মামা ইমরান খানসহ আটক সব বন্দির মুক্তি এবং এই বেআইনি আটকের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

গত সেপ্টেম্বরে ইসলামাবাদ অভিমুখে পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জননিরাপত্তার জন্য হুমকির অভিযোগ এনে ইমরান খানের তিন বোনকে আটক করা হয়েছিল। ২০ সেপ্টেম্বর আলিমা খানকে এবং ২১ সেপ্টেম্বর উজমা ও নওরিনকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। পরে পাঞ্জাব সরকার সেই মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়েছিল। এরপর থেকে তাঁরা লাহোর হাইকোর্টে এই আটকাদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে আসছিলেন।

সূত্র: ট্রিবিউন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...