• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
শ্রেষ্ঠ সম্মাননা পেল দি বরিশাল ইসলামিয়া আরবান সমবায় সমিতি ফরিদপুরে ভাঙ্গায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ নলছিটিতে পুলিশের ওপর হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ নার্সিংহোমের বাথরুমে প্রসব, পরে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী স্থানীয় সরকার নির্বাচন: বরিশালে ইসলামী আন্দোলনের প্রার্থীদের নাম ঘোষণা সেলফি তুলতে গিয়ে ভবন থেকে পড়ে তরুণের মৃত্যু প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউপিতে ভোট, ৬ বছরেই এনআইডি নিবন্ধন: ইসি সচিব যুবদল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মিজানুর, সদস্য সচিব শরিফুল ইত্যাদির শুটিংয়ে দুই শতাধিক মোবাইল চুরির অভিযোগ পিরোজপুর সদর হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

নার্সিংহোমের বাথরুমে প্রসব, পরে সন্তান জন্ম দিয়ে জানালা দিয়ে ফেলে দিলেন ১৬ বছরের কিশোরী

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার উত্তরপাড়ায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। উত্তরপাড়া পৌরসভা পরিচালিত একটি নার্সিংহোমের বাথরুমে সন্তান প্রসব করার পর ১৬ বছরের এক কিশোরী তার সদ্যোজাত শিশুকন্যাকে জানালার বাইরে নিচে ফেলে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। রক্তভেজা অবস্থায় নিচে পড়ে থেকে ঘটনাস্থলেই শিশুটির করুণ মৃত্যু হয়। শনিবারের এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে পেটের তীব্র ব্যথা নিয়ে কিশোরীকে তার পরিবারের লোকজন নার্সিংহোমে ভর্তি করায়। শনিবার সকালে ব্যথা বাড়লে মেয়েটি একাই বাথরুমে যায় এবং সেখানে কারও সাহায্য ছাড়াই এক কন্যাসন্তানের জন্ম দেয়। প্রসবের পরপরই সে শিশুটিকে বাথরুমের জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয় বলে অভিযোগ।

কিছুক্ষণ পর রাস্তা দিয়ে হেঁটে যাওয়া এক পথচারী নিচে রক্তে ভেসে যাওয়া শিশুটিকে দেখে চিৎকার করে হাসপাতালের কর্মীদের খবর দেন। নার্সরা দ্রুত বাইরে এসে শিশুটিকে উদ্ধার করতে গেলেও ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল।

নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, ভর্তি করার সময় পরিবারকে কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলেও তারা তা অস্বীকার করেছিলেন। কিশোরীর মায়ের দাবি, মেয়েটি যে গর্ভবতী ছিল তা তারা একদমই জানতেন না, সাধারণ পেটের ব্যথা ভেবে হাসপাতালে এনেছিলেন।

উত্তরপাড়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কিশোরীর পরিবারের দাবি কতটা সত্য তা যাচাই করা হচ্ছে এবং নার্সিংহোমের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত শিশুর ময়নাতদন্ত করা হবে। অন্যদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন যে ওই নার্সিংহোমে আগেও এ ধরনের ঘটনা ঘটেছে এবং প্রাঙ্গণ থেকে ভ্রূণ উদ্ধার করা হয়েছিল।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...