• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা পিরোজপুরে মায়ের সমাধির পাশে ছেলের জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে সরকার: মাহদী আমিন পুলিশকে সঙ্গে নিয়ে জমি দখলচেষ্টা বিএনপি নেতার! ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কয়েদিদের দিয়ে বাসার কাজ করানোর অপরাধে কারাগারে বন্দি নারী জেলার নানা পাটেকরের ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা পুলিশের রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখতে গিয়ে গ্রেপ্তার আয়াশ সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ২ নারী নিহত লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ হিফজুল কুরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ ইহতেশামুল হক হিরা। তিনি ঢাকার মিরপুর-১-এ অবস্থিত মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

৬ থেকে ১০ অক্টোবর পর্যন্ত মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগীদের মধ্য থেকে কয়েক ধাপের বাছাই শেষে ৩৮টি দেশের প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশ নেন। তাদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করেন হিরা।

প্রতিযোগিতার উদ্বোধন করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেশটির বিভিন্ন পর্যায়ের রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মালয়েশিয়ার ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের একটি স্বর্ণের বার।

এর আগে মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর একাধিক শিক্ষার্থী আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছেন। তাদের মধ্যে হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সা’দ নুর উল্লেখযোগ্য। বিভিন্ন দেশের আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ তারা প্রতিষ্ঠানের জন্য গৌরব বয়ে এনেছেন।

হিরার এ সাফল্যে দেশ ও প্রতিষ্ঠানের জন্য নতুন গৌরবের অধ্যায় যুক্ত হয়েছে। তার পাশাপাশি প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীর জন্যও এটি অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...