• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ঝালকাঠিতে ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে বিনষ্ট আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হিরা পিরোজপুরে মায়ের সমাধির পাশে ছেলের জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়ার বিষয়ে ভাবছে সরকার: মাহদী আমিন পুলিশকে সঙ্গে নিয়ে জমি দখলচেষ্টা বিএনপি নেতার! ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কয়েদিদের দিয়ে বাসার কাজ করানোর অপরাধে কারাগারে বন্দি নারী জেলার নানা পাটেকরের ‘অস্বাভাবিক’ মৃত্যুর মামলা পুলিশের রবীন্দ্রনাথের ছবিতে চুনকালি মাখতে গিয়ে গ্রেপ্তার আয়াশ সকালে রাস্তায় হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় ২ নারী নিহত লিটনকে অধিনায়ক করে ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

পিরোজপুরে মায়ের সমাধির পাশে ছেলের জুতা, খালে মিলল ৩ বছরের শিশুর মরদেহ

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মা রিতা হালদার। বাড়ির পাশের খালের পাড়ে তাঁকে সমাহিত করেছিলেন স্বামী অরবিন্দু হালদার। সেই সমাধির কাছেই পড়ে ছিল তিন বছরের ছেলে অরূপের জুতা। ছেলেকে খুঁজতে গিয়ে জুতা দেখতে পেয়ে পাশের খালে তল্লাশি শুরু করেন বাবা। পরে সেই খাল থেকেই উদ্ধার করা হয় ছেলে অরূপের নিথর দেহ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া ৭ নম্বর ওয়ার্ডের হালদার বাড়িতে এ ঘটনা ঘটে। দুই মাসের ব্যবধানে স্ত্রী ও ছোট ছেলেকে হারিয়ে অরবিন্দু হালদারের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, অরবিন্দু হালদার পেশায় একজন চা-দোকানি। তাঁর আট বছর বয়সী একটি মেয়ে ও তিন বছর বয়সী ছেলে অরূপ ছিল। প্রায় দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হন তাঁর স্ত্রী রিতা হালদার। প্রথমে তাঁকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় বরিশালে। ধারদেনা করে স্ত্রীর চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা করেছিলেন অরবিন্দু। কিন্তু শেষ পর্যন্ত তাঁকে বাঁচাতে পারেননি। পরে বাড়ির পাশের খালের পাড়ে স্ত্রীর সমাধি করেন তিনি।

আজ শনিবার দুপুরে সন্তানদের জন্য রান্না করছিলেন অরবিন্দু। এ সময় পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায় অরূপ। একপর্যায়ে সে খালের পাড়ে মায়ের সমাধির কাছে যায়। সেখান থেকে অসাবধানতাবশত খালের পানিতে পড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন অরবিন্দু। একপর্যায়ে স্ত্রীর সমাধির কাছে গিয়ে অরূপের জুতা দেখতে পান তিনি। এরপর খালে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করেন। সেখান থেকেই উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পরে দ্রুত তাকে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দৈহারী ইউনিয়ন পরিষদের সদস্য প্রবীর মণ্ডল বলেন, ঘটনার দিন অরবিন্দু দোকান থেকে তাড়াতাড়ি বাড়িতে এসে ছেলে-মেয়ের জন্য রান্না করছিলেন বলে শুনেছেন। এ সময় তাঁর অগোচরে অরূপ বাইরে চলে যায়। পরে ছেলেকে খুঁজতে গিয়ে স্ত্রীর সমাধির কাছে তার জুতা দেখতে পান অরবিন্দু। এরপর খালে খোঁজাখুঁজি করে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শিশুটির মা দুই মাস আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে তিনি শুনেছেন। শনিবার দুপুরে শিশুটি খালের পানিতে পড়ে মারা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...