• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বৃষ্টিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গর্তে দুর্ঘটনা, রাতেই সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা মিন্টু নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা বিএনপির মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ পিরোজপুরে ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আওয়ামী লীগ সন্দেহে আইনজীবীকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ পাবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বাইক র‍্যালি মঙ্গলবার

পিরোজপুরে ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সাপলেজা ইউনিয়নে ভাড়ানি নামক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাপলেজা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম অভি এলাকায় যাওয়ায় উদ্দেশে মঠবাড়িয়ায় অবস্থান করছিলেন। এ সময় তাকে অভ্যর্থনা জানাতে সাপলেজা ইউনিয়ন থেকে তার সমর্থকেরা মঠবাড়িয়ার উদ্দেশে রওনা হন। পথে সাপলেজা ইউনিয়নের ভাড়ানি নামক স্থানে প্রতিপক্ষ নাসির খানের সমর্থকদের সঙ্গে তাদের মুখোমুখি দেখা হয়।

একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অভির পক্ষের পাঁচ থেকে ছয়জন সমর্থক আহত হন। অন্যদিকে, নাসির খানের পক্ষের একজন সমর্থক আহত হন। পরে স্থানীয়রা আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে সাপলেজা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জাহিদুল ইসলাম অভি বলেন, আজ বিকেলে মঠবাড়িয়া থেকে সাপলেজা ইউনিয়নে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় আমাকে অভ্যর্থনা জানাতে সমর্থকেরা ইউনিয়ন থেকে মঠবাড়িয়ায় আসছিলেন। পথে আগে থেকে ওঁত পেতে থাকা নাসির খানের লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে আমার ছয়জন সমর্থক গুরুতর আহত হন।

এলাকায় তার জনসমর্থন বেশি থাকায় ঈর্ষান্বিত হয়ে নাসির খানের লোকজন এ হামলার ঘটনা ঘটিয়েছে বলে জানান তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করেন অপর চেয়ারম্যান পদপ্রার্থী নাসির খান। তিনি জানান, অভির সমর্থকেরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। এ ঘটনায় ছাত্রদলের একজন কর্মীসহ তার পক্ষের কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলার সাপলেজা ইউনিয়নে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।

তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...