• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
প্রবল বৃষ্টিতে ঢাকা-বরিশাল মহাসড়কের গর্তে দুর্ঘটনা, রাতেই সংস্কারে এগিয়ে আসেন বিএনপি নেতা মিন্টু নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৯ হাজার কোটি টাকা বিএনপির মিছিলে হামলা, গুলিবিদ্ধ ৫ পিরোজপুরে ২ চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ আওয়ামী লীগ সন্দেহে আইনজীবীকে পিটিয়ে পুলিশে দেওয়ার অভিযোগ অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বিচারকরা ৬৯ বছর পর যুক্তরাজ্যে ফিরছে ফুটবল বিশ্বকাপ, অংশ নেবে ৪৮ দেশ পাবিপ্রবিতে হলের সিট নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, হল সভাপতিকে ছুরিকাঘাত মিরপুরে বসুমতি পরিবহনের বাসে আগুন সন্ত্রাসী সংগঠন হিসেবে আ.লীগের বিচারের দাবিতে এনসিপির বাইক র‍্যালি মঙ্গলবার

শেখ হাসিনার রায় বাস্তবায়নের আহ্বান এনসিপির

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার রায় বাস্তবায়নে প্রধান মন্ত্রী তারেক রহমানের কাছে আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধান মন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ আহ্বানের কথা জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

এর আগে দুপুর ১টার দিকে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে সরকারপ্রধানের সংলাপ শুরু হয়।

প্রতিনিধি দলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ছাড়াও দলটির সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন রয়েছেন।

সংবিধান সংশোধন কমিটি বাতিলের দাবি এনসিপির

সংবিধান সংশোধন কমিটিকে ‘এক দলীয়’ বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে আমরা বসেছিলাম। সেখানে বর্তমান বাংলাদেশের বর্তমান পরিস্থিতিসহ সমসাময়িক রাজনীতিক সংকট ইত্যাদি নিয়ে কথা হয়েছে।

তিনি আরও বলেন, আপনারা জানেন যে, গত কয়েকদিন ধরেই দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে। জনগণের নিরাপত্তা ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। যার ভিকটিম সরকারি দল, বিরোধী দল, ফ্যাসিবাদ বিরোধী নেতাকর্মী, জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব।

পতিত স্বৈরাচারী ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় সন্ত্রাস, অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে উল্লেখ করে নাহিদ বলেন, এই বিষয়ে কীভাবে দেশের পরিস্থিতিতে উত্তরণ ঘটানো সম্ভব? একটি রাজনৈতিক ঐক্য সম্ভব কিনা এ বিষয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তার জায়গা থেকে বর্তমান কনসার্নগুলো ব্যক্ত করেছেন।

এছাড়া ফ্যাসিবাদ প্রশ্নে, জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলাকে এক থাকার জন্য প্রধানমন্ত্রী আহ্বান করেছেন বলে উল্লেখ করেছেন নাহিদ ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...