• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মহাসমাবেশে যোগ দিতে এসে প্রাণ গেল গ্রাম পুলিশ জামশেদের বরিশালে নারীদের গোপন ভিডিও ধারণের অভিযোগে যুবক আটক মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন রেডি হও জামায়াত, তোমাদের পাকিস্তানে পাঠানো হবে: পাপিয়া স্ত্রীর দেওয়া ডিভোর্সের কাগজ হাতে পেয়ে স্বামীর আত্মহত্যার চেষ্টা বরিশালে ৭ নভেম্বর উপলক্ষে বিএনপির সমাবেশ ও র‍্যালি বরগুনায় নবীনবরণ অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার বিএনপির কর্মসূচিতে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ভিডিও ভাইরাল পটুয়াখালীর দশমিনায় পুকুর সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু ভোলার মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

মধ্যরাতে মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা বাসে আগুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে এ ঘটনা ঘটে। বর্তমানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার মোহাম্মদ আরিফ। তিনি বলেন, রাত ১২টা ৫৬ মিনিটে মহাখালী বাসস্ট্যান্ডে একটি বাসে আগুন লাগার খবর আসে। এরপর তেজগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, প্রাথমিকভাবে তা জানাতে পারেননি তিনি।

এর আগে, একই রাতে পল্লবীর মিরপুর ১২ নম্বর মেট্রো স্টেশনের নিচে বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (৭ নভেম্বর) রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...