• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ শুরু ৫ নভেম্বর পিছিয়ে গেল মেডিকেল ভর্তি পরীক্ষা শ্রমিকদল নেতার নেতৃত্বে সরকারি রাস্তার চার কিলোমিটার এলাকার গাছ লুটের মহোৎসব ভোলায় স্বামী পরিত্যক্ত নারীকে মারধরের ঘটনার ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি গ্রেফতার হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক নির্বাচনে ভরাডুবির জন্য ইরানকে দায়ী করলেন ট্রাম্প উজিরপুরে বিএনপি সমর্থিত কল্যাণ ফ্রন্ট নেতাকে ট্যাগ লাগিয়ে অপপ্রচার, ভুক্তভোগীর সংবাদ সম্মেলন গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন এনসিপির মুলাদী উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণ বাংলাদেশের পোশাক শ্রমিকদের বিক্ষোভ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সওয়াল

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ঠেকাতে ২৫ প্লাটুন বিজিবি-এসআরবি-আনসার মোতায়েন

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

গাজীপুর শিল্পাঞ্চলে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভের আশঙ্কায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) আরিফ হোসাইন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সোমবার (২ নভেম্বর) ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করেন। পরদিন মঙ্গলবার তা বাড়িয়ে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।

আজ বুধবার আরও এক প্লাটুন বিজিবি বাড়িয়ে মোট ১২ প্লাটুন করা হয়েছে। পাশাপাশি আট প্লাটুন এসআরবি ও পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। সব মিলিয়ে তিন বাহিনীর ২৫ প্লাটুন সদস্য শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের তদারকিতে দায়িত্ব পালন করছেন ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এদিকে বুধবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত গাজীপুরের কোথাও শ্রমিক বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...