• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াত নেতা মেজর আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সাইবার সুরক্ষা আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব ছাত্রদলের আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪ শ্রমিক আন্দোলনে নিহত গাইবান্ধার পোশাক শ্রমিক তৌফিকের পরিবারের পাশে প্রধানমন্ত্রী চরমোনাই মাদ্রাসার বাৎসরিক মাহফিল উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত যৌতুক চেয়ে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে বিসিসির উপসহকারী প্রকৌশলী কারাগারে স্ত্রীর ছবি ফেসবুকে পোস্টের জেরে বন্ধুকে হত্যা, কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বরিশাল মহানগরীর উন্নয়নে ৭৩০ কোটি টাকার প্রকল্প অনুমোদন

কক্সবাজার সরকারি কলেজের হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ এক ছাত্রী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

কক্সবাজার সরকারি কলেজের নারী হোস্টেল থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ শরীফা নামের এক ছাত্রীকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর থানা পুলিশ।

রবিবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলেজের দোলনচাঁপা মহিলা হোস্টেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় হোস্টেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মহিলা পুলিশ সদস্যরাও অংশ নেন। এ সময় শরীফার কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

গ্রেপ্তার শরীফা কক্সবাজার সরকারি কলেজের গণিত বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, আটক ছাত্রীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এ ঘটনায় কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষানুরাগীরা বলছেন,

শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক এলাকায় মাদকদ্রব্যের এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তারা বিষয়টি যথাযথভাবে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে সচেতনতামূলক কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...