• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী সেলিম উদ্দিন ও সাদিক কায়েম সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুল শিক্ষার্থীদের মৃত্যু স্ত্রী হত্যা মামলায় সাবেক এলজিইডি প্রকৌশলীর যাবজ্জীবন চাঁদাবাজি মামলায় পাথরঘাটা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গ্রেফতার হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, আড়াই কোটি টাকার সরকারি জমি উদ্ধার পিরোজপুরে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক গোপন ছবি-ভিডিও ভাইরালের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, দল থেকে অব্যাহতি ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ উজিরপুর হাসপাতালে চিকিৎসক-নার্সের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যুর অভিযোগ

অন্য পুরুষের সঙ্গে কথা বলা সন্দেহে প্রেমিকাকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ভারতের আসামে হোটেলকক্ষে কথিত প্রেমিকাকে কাঁচি দিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার পর ওই যুবক আত্মহত্যার চেষ্টাও করেন বলে জানায় কর্মকর্তারা।

নিহত মালিনী গুড়িয়া (২৩) সোনিতপুর জেলার হুগ্রাজুলি এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, অভিযুক্ত অভিজিৎ কিন্ডো উদালগুড়ি জেলার বাসিন্দা। মালিনী অন্য পুরুষের সঙ্গে কথা বলতেন এবং তাকে প্রতারণা করছিলেন, এমন সন্দেহ থেকেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে পুলিশের কাছে দাবি করেছেন তিনি।

আগের রাতে চেন্নাই থেকে আরও দুই নারীর সঙ্গে রাঙ্গিয়ায় পৌঁছান মালিনী। তাদের নিতে রাঙ্গিয়া রেলস্টেশনে নিতে গিয়েছিলেন কিন্ডো। তার জন্য আলাদা কক্ষ বুকিং করলেও পরে তিনি হোটেলে গিয়ে মালিনীর কক্ষে অবস্থান করেন।

রবিবার সকালে হোটেলের একটি কক্ষ থেকে মালিনীর মরদেহ উদ্ধার করা হয়। একই কক্ষে আহত অবস্থায় পাওয়া যায় কিন্ডোকে। পরে তাকে আটক করে হাসপাতালে নেওয়া হয়। তার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের কাছে কিন্ডো দাবি করেন, মালিনী অন্য পুরুষদের সঙ্গে কথা বলতেন বলে তিনি এখানে আসার আগে থেকেই হত্যার পরিকল্পনা করেছিলেন। পরে কাঁচি দিয়ে তাকে হত্যা করেন। পুলিশ জানিয়েছে, হত্যায় কাঁচি ও একটি টেস্টার ব্যবহার করা হয়েছে।

হত্যার পর মালিনীর বন্ধুদের ফোন করে কিন্ডো জানান, তিনি মালিনীকে হত্যা করেছেন এবং নিজেও আত্মহত্যা করবেন। খবর পেয়ে রাঙ্গিয়ার এক রেলওয়ে পরিদর্শক পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পুলিশের একটি ফরেনসিক দল হোটেলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্তের জন্য মালিনীর মরদেহ গুয়াহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...