• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি কবে থেকে, কত দিন ঢাবিতে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মডেল মসজিদের ছাদ থেকে নিচে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিনটি ককটেল বিস্ফোরণ শ্রীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১০ নেতাকর্মী গ্রেফতার বাঁধনের খোঁজ-খবর নিতে তার বাসায় যান পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ আইনশৃঙ্খলা কমিটিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সবাইকে নিয়ে চলতে হবে’ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

গোপন ছবি-ভিডিও ভাইরালের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগ, দল থেকে অব্যাহতি

নিউজ ডেস্ক
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

এক কলেজছাত্রীকে ধর্ষণ এবং তার ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে। অভিযোগের পর তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এ ঘটনায় সোমবার দুপুরে ভুক্তভোগীর বড় বোন কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। অভিযুক্ত জাহিদ মুন্সি (২৬) কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব। তিনি কালীগঞ্জ পৌরসভার মুনসেফপুর এলাকার জাকির মিস্ত্রির ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিন-চার মাস আগে কালীগঞ্জের একটি শপিং কমপ্লেক্সে জাহিদ মুন্সির দোকানে ঘড়ি কিনতে গেলে তার সঙ্গে পরিচয় হয় ওই শিক্ষার্থীর। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে জাহিদ বিয়ের কথা বলে ওই শিক্ষার্থীর সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করেন। তিনি রাজি না হলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার মুখমণ্ডল বিভিন্ন অশ্লীল ছবির সঙ্গে যুক্ত করে ভয় দেখান জাহিদ। ফেসবুকে এসব ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তিনি ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেন।

অভিযুক্ত জাহিদ মুন্সি এনসিপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে।

দলীয় নোটিশে বলা হয়েছে, জাহিদ মুন্সির বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থি কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব ও সদস্য সচিব খন্দকার আল আমিনের নির্দেশক্রমে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

নোটিশে স্বাক্ষর করেছেন এনসিপির গাজীপুর জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক (দপ্তর) রফিকুল ইসলাম রায়হান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...