• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ভালোবেসে ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ. লীগ সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা আমতলীতে জমি নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০ ‘জামায়াত লং মার্চের নামে লং ড্রাইভ করছে’: রাশেদ খাঁন কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাড়িঘর রক্ষা করুন ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ প্রেমের টানে বরিশালে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

ভোট না দিলে ‘জাহান্নামে যাবেন’, রিপাবলিকানদের ট্রাম্প

নিউজ ডেস্ক
প্রকাশিত : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ভোট না দিলে সমর্থকরা ‘জাহান্নামে যাবেন’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ডালাসে আয়োজিত রিপাবলিকান মধ্যবর্তী সম্মেলনে উপস্থিত সমর্থকদের আসন্ন ৩ নভেম্বরের নির্বাচনে ভোট দেওয়ার শপথ করানোর পর তিনি এই মন্তব্য করেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

সম্মেলনে উপস্থিতদের ট্রাম্প একটি শপথ পাঠ করান, যেখানে বলা হয় যে তারা আমেরিকার ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ প্রেসিডেন্টের’ প্রতি দায়বদ্ধ থেকে নিজে এবং তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে আগামী ৩ নভেম্বর বা তার আগেই ভোট দেবেন। ডেমোক্র্যাটরা নির্বাচনে কারচুপি করে উল্লেখ করে ট্রাম্প রসিকতার ছলে একই পদ্ধতিতে কাজ করার কথা বলেন এবং শেষে বলেন যে ভোট না দিলে সমর্থকরা সোজা জাহান্নামে যাবেন।

 

ভাষণে ট্রাম্প নিজের অর্জনের প্রশংসা করে বলেন, গত ১৯ মাসে তিনি দেওয়া সমস্ত প্রতিশ্রুতি রক্ষা করেছেন। শেয়ারবাজারের উত্থান, ওষুধের মূল্য হ্রাস, সামরিক ব্যয় বৃদ্ধি এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রায় শূন্যে নামিয়ে আনার কথা উল্লেখ করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে একটি অন্ধকার অধ্যায় থেকে সমৃদ্ধির স্বর্ণযুগে রূপান্তর করা হয়েছে।

ঐতিহাসিকভাবে ক্ষমতাসীন দলের প্রতিনিধিরা মধ্যবর্তী নির্বাচনে আসন হারালেও ট্রাম্প সিনেট ও হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে দেশের সম্পদ বাজেয়াপ্ত করবে এবং অপরাধীদের ছেড়ে দেবে বলে তিনি সতর্ক করেন।

ট্রাম্পের বক্তব্যের আগে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স উদ্বোধনী ভাষণ দেন। তিনি সমর্থকদের কোনো নীতিগত মতভেদের কারণে কট্টরপন্থী বা আমলাদের হাতে দেশ তুলে না দিয়ে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে ভোট দেওয়ার আহ্বান জানান। এটি একই সঙ্গে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভ্যান্সকে ট্রাম্পের উত্তরসূরি হিসেবে প্রতিষ্ঠিত করার একটি প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে।

সূত্র: আনাদোলু এজেন্সি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...