• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভালোবেসে ধর্মান্তরিত হয়ে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার অভিযোগ টুঙ্গিপাড়ায় সংবাদ সম্মেলন করে আ. লীগ সহ-সভাপতির পদত্যাগের ঘোষণা আমতলীতে জমি নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০ ‘জামায়াত লং মার্চের নামে লং ড্রাইভ করছে’: রাশেদ খাঁন কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন জালিয়াতি, দলিল লেখকের সহকারী আটক আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাড়িঘর রক্ষা করুন ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য পদ্মায় ভেসে উঠল নিখোঁজ ছাত্রদল নেতার মরদেহ প্রেমের টানে বরিশালে এসে তরুণীকে বিয়ে করলেন চীনা যুবক

আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাড়িঘর রক্ষা করুন

নিউজ ডেস্ক
প্রকাশিত : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

ঝালকাঠির নলছিটিতে খয়রাবাদ নদীর অব্যাহত ভাঙন রোধ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবিতে সরকারের প্রতি চরম ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্তী।

তিনি বলেছেন, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের রাস্তাঘাট নির্মাণ করুন। আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের বাড়িঘর রক্ষা করুন। নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাব এবং জলবায়ু তহবিলের সুফল না পাওয়ায় দক্ষিণাঞ্চলের মানুষ প্রতিনিয়ত নিঃস্ব হচ্ছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটি’র আয়োজনে অনুষ্ঠিত বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. মনীষা চক্রবর্তী আরও বলেন, মাস পর মাস বেড়িবাঁধ ও রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি শুনলেও বাস্তবায়ন দেখা যাচ্ছে না। আর কত বর্ষা সিজনে শত শত পরিবার ঘরবাড়ি হারালে প্রশাসনের ঘুম ভাঙবে সে প্রশ্ন এখন নদীপাড়ের সাধারণ মানুষের। নদীভাঙনের ফলে এলাকার ছোট ছোট শিশুরা স্কুলে যেতে পারছে না এবং জরুরি রোগীদের হাসপাতালে পাঠানো কঠিন হয়ে পড়েছে। নদীভাঙন রোধে অবিলম্বে টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে সাথে নিয়ে রাজপথে আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।

কর্মসূচিতে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি ও পশ্চিম বীর নারায়ণ এলাকার খয়রাবাদ নদীতীর সংরক্ষণ, অবৈধ বালু উত্তোলন বন্ধ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং গৃহহীনদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় কয়েক শতাধিক বাসিন্দা। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।

দপদপিয়া ইউনিয়ন খয়রাবাদ নদীভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির আহ্বায়ক মো. রুহুল আমিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক মো. ফরিদ হাওলাদার ও সদস্যসচিব মো. রমজান আকন হৃদয়সহ স্থানীয় নেতৃবৃন্দ মানববন্ধনে বক্তব্য দেন এবং খয়রাবাদ নদীর ভাঙন প্রতিরোধে সরকারের সরাসরি হস্তক্ষেপ দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...