• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন

পাকিস্তানের হাসপাতালে এসি বিস্ফোরণ, ১৫ নবজাতকের মৃত্যু

নিউজ ডেস্ক
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের নবজাতক ইউনিটে ভয়াবহ আগুনে অন্তত ১৫ শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

পিআইএমএস কর্মকর্তারা জানান, আগুন লাগার সময় সেখানে মোট ১৬ জন নবজাতক ছিল। তাদের মধ্যে মাত্র একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

 

উদ্ধারকারী সংস্থার কর্মকর্তারা জানান, সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে হাসপাতালের ভেতরে একটি এয়ার কন্ডিশনারের কম্প্রেসর বিস্ফোরিত হওয়ার পর আগুনের সূত্রপাত হয়। রাজধানী ইসলামাবাদে অবস্থিত হাসপাতালটির তৃতীয় তলায় মাতৃ ও শিশু স্বাস্থ্য (এমসিএইচ) বিভাগের ওই ইউনিটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

 

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, আগুনে ১৪ শিশু পুরোপুরি পুড়ে যায়। খবর পাওয়ার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়।

 

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি ও চারটি অ্যাম্বুলেন্স অংশ নেয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর ঘটনাস্থলে শীতলীকরণ বা কুলিং অপারেশন চালানো হয়, যাতে ভেতরে থাকা উত্তপ্ত অংশ থেকে আবার আগুন ছড়িয়ে না পড়ে।

 

ঘটনার কারণ খতিয়ে দেখতে এরই মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। অতিরিক্ত ডেপুটি কমিশনারের নেতৃত্বে গঠিত ওই কমিটি আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং দুর্ঘটনাটি ঠিক কীভাবে ঘটেছে, তা তদন্ত করবে।

হাসপাতালটির নবজাতক ইউনিটে আগুন লাগার ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...