• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সেতু আছে সংযোগ সড়ক নেই, জমি অধিগ্রহণ ছাড়াই দখলের অভিযোগ প্রকৌশলীর বিরুদ্ধে ভয় দেখিয়ে ধর্ষণে স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাকে অব্যাহতি ‘আমি আমার জীবনসঙ্গীর হাত ধরে রেখেছিলাম, কিন্তু স্রোত তাকে ভাসিয়ে নিয়ে গেল’ চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার খলনায়ক ডন ৫ দিনের রিমান্ডে আগৈলঝাড়া থানায় হামলা-ভাঙচুর , গ্রেপ্তার ৩২ অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার বরিশালে বেঁদে পল্লীতে দুইগ্রুপের হামলা-পাল্টা হামলা, আহত ১৫ নেপালে বন্যায় আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ১৬৫ সিসির বেশি মোটরসাইকেল আমদানিতে নিষেধাজ্ঞা দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

অনলাইনে ইলিশ বিক্রির নামে প্রতারণা, চক্রের দুই সদস্য গ্রেপ্তার

নিউজ ডেস্ক
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

সামাজিক যোগাযোগমাধ্যম কম দামে চাঁদপুরের ইলিশ বিক্রির চটকদার বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া এক সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে চাঁদপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

নড়াইল জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন, সিমকার্ড এবং নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— নড়াইল জেলার কালিয়া উপজেলার নোয়াগ্রামের মো. হাবিবুর রহমান ওরফে সাজিদ (৪১) এবং চাঁদপুর মধ্যপাড়া এলাকার মো. রকিবুল হাসান নয়ন ওরফে রাব্বী (৩৬)।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও ডিবি পুলিশের তত্ত্বাবধানে ডিবির একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় নড়াইলের কালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। প্রতারক চক্রটি বিভিন্ন ফেসবুক পেজে ইলিশ মাছ ও অন্যান্য পণ্যের আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের বিভ্রান্ত করত। পরবর্তীতে অগ্রিম মূল্য হিসেবে বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা নিয়ে কোনো পণ্য না পাঠিয়ে যোগাযোগ বন্ধ করে দিত।

চাঁদপুর মডেল থানায় ভুক্তভোগীদের জিডি ও অসংখ্য অভিযোগের ভিত্তিতে অনুসন্ধানে নেমে এ চক্রের সন্ধান পায় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইনভিত্তিক এ জালিয়াতির সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য সহযোগীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত দুজনসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ও পেনাল কোডে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে অনলাইনে পণ্য কেনাকাটার ক্ষেত্রে যে কোনো অপরিচিত আইডি বা পেজে অর্থ লেনদেনের পূর্বে ভালোভাবে যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানিয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান। অনলাইন প্রতারকদের বিরুদ্ধে জেলা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...