• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফ্রান্সকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে স্পেন শিক্ষিকার মাথায় ছাত্রীর মায়ের ১০ কোপ, আঙুল বিচ্ছিন্ন, সারা শরীরে আঘাত সাতক্ষীরায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার দুই আবার কবে থেকে শুরু হবে অতিভারী বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস হরিদাসচন্দ্রের গ্রেপ্তা‌রে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠিতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে শিক্ষামন্ত্রী’র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ পদার্থবিজ্ঞানের ৬ ও ৭ দুটি প্রশ্নের পুরো নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে পরীক্ষার্থীদের বিক্ষোভ, অবরোধ গাইবান্ধার সর্ববৃহৎ রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাসকে চার দিনের রিমান্ড

আর্জেন্টিনার পতাকা চুরি, সমর্থকের থানায় জিডি

নিউজ ডেস্ক
প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২৬

সংবাদটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন...

জামালপুরের দেওয়ানগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো একটি পতাকা চুরির ঘটনায় স্থানীয় পুলিশ তদন্তকেন্দ্রে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সমর্থক। গতকাল শুক্রবার (১৯ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে জিডি করেন ভুক্তভোগীরা।

শনিবার (২০ জুন) জিডির বিষয়টি নিশ্চিত করেছেন সানন্দবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের।

জিডি সূত্রে জানা যায়, ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামের ‘ভেরুসেল এক্সপ্রেস’ ক্লাবের সদস্যরা টাকা তুলে প্রায় ২০ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট প্রস্থের একটি আর্জেন্টিনার পতাকা তৈরি করেন। পরে সেটি এলাকার নদীর পাশের একটি খুঁটির সঙ্গে টাঙানো হয়। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পতাকাটি চুরি হয়েছে বলে তারা জানতে পারেন। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও পতাকার কোনো সন্ধান মেলেনি। পরে থানায় অভিযোগ করেন।

ক্লাব সদস্য টুটুল শিকদার বলেন, ‘অনেক কষ্ট ও পরিশ্রম করে টাকা তুলে আমরা পতাকাটি তৈরি করেছিলাম। যারা এটি চুরি করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পতাকা হারিয়ে ক্লাবের সদস্যরা গভীরভাবে ব্যথিত। অনেকেই নিজেদের টিফিনের টাকা বাঁচিয়ে এতে অবদান রেখেছিল।’

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বলেন, ‘ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) গ্রহণ করা হয়েছে। তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...